আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।

Advertisement

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম নিহতে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সোমবার বিকেল দিকে দোকানের মাল ক্রয় করে আমিনুল ইসলাম ও জাফর আহমেদ দোকানে ফিরছিলেন। যাত্রা পথে গাড়িটি জর্জ এলাকায় নিয়ন্ত্রণ হারান।

এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি মারা নিহত হলেন।

মন্ত্রণালয় নিয়ে কটূক্তি করায় মেয়র বরখাস্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.