
এই বিষয়ে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আব্দুস সালাম জানান, প্রতিমন্ত্রী সফরকালে দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিকারক শীর্ষ ১৬ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ থেকে দুবাইয়ে বাইক ও ট্যাক্সিচালক নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আরটিএ।
তিনি জানান, ইতোমধ্যে ৯০০ কর্মীর ডিমান্ড লেটার হাতে পেয়েছে তারা। তবে এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দিচ্ছে আরটিএ।
এদিকে, বাইকচালক নেওয়ার বিষয়ে জানা যায়, দুবাইতে ডেলিভারি কাজে সুযোগ পান বাইক রাইডাররা। তারা কাজ করেন কমিশন ভিত্তিতে দিনে ৮ ঘন্টা, আবার কেউ ১২ ঘণ্টা কাজ করেন।
তারা জানান, এই দেশে আসতে হলে বাংলাদেশের বাইকের লাইন্সেস থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইন্সেস নিতে হয়। তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার অনুরোধ জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



