
নিহত আব্দুল্লাহ সদর উপজলোর রাংতা-ঘোনাপাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে ও গুয়াবাড়ি ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) রায়হান হোসনে জানান, শনিবারই আব্দুল্লাহকে নতুন বাই-সাইকেল কিনে দেয় তার বাবা। সেই বাই-সাইকেল নিয়ে আব্দুল্লাহ খুশিতে দাদার বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার সময় গতন শহর এলাকায় হিলিগামী একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



