নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাতুল মন্ডল। হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাতুল মন্ডল

Advertisement

সোমবার (০৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আহত ওই সাংবাদিক। এর আগে রোববার (০৫ নভেম্বর)  বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকার জাবের জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহত রাতুল মন্ডল নিজে বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে অভিযুক্ত করে রাতে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

রাতুল মন্ডল দৈনিক আজকের পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আহত রাতুল মন্ডল বলেন, বেলা ১১টার দিকে এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে এক যুবককে কে বা কারা আটক করে রেখেছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। যুবককে আটকের বিষয়ে তথ্য সংগ্রহের সময় আসামিরা এসে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আমি নিজেকে একজন সংবাদকর্মী পরিচয় দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উচ্চ স্বরে বলে, ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয় টাকা লাগবে।” এই বলে অভিযুক্তরা আমার ওপর হামলা করে। পরে তারা আমাকে গালিগালাজ শুরু করে এবং এলোপাতাড়ি মারধর করে টেনেহিঁচড়ে এক অভিযুক্তর অফিসে নিয়ে যায়। সেখানে পুনরায় মারধর করে।  আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ এবং অপারেশনের রোগী, এ কথা বলার পরও আসামিরা আমাকে বেধড়ক মারধর করে। এ সময় তারা আমার নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তারা আমার গলায় চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।’

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউএনও’র হস্তক্ষেপে মিটলো দীর্ঘদিনের বিবাদ, মন্দির পেল রাস্তা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google