
নিরুপায় বাবা দিনমজুর মো. আব্দুল্লাহ দেখা করেন নিজ এলাকার নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর নির্বাচনী এলাকা) আসনের সংসদ সদস্য মানু মজুমদারের সঙ্গে। ঘটনার বর্ণনা শুনে সাংসদ নিজে আসেন রাজধানীর ধানমন্ডি থানায়। পরে ওসি অভিযোগ শুনে তাৎক্ষণিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেয়ে দু’টির অবস্থান শনাক্ত করেন। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ২ বোনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপরে ধানমন্ডির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া মুঠোফোনে বলেন, দীর্ঘদিন ধরে ওই দুই বোন তাদের পরিবারের সঙ্গে দেখা ও কোন ধরণের যোগাযোগ করতে পারছিল না। এ নিয়ে তাদের পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ছিল। তাদের উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবা মো. আব্দুল্লাহ্ বলেন, সংসারে অভাব-অনটন থাকায় দুই মেয়েকে ঢাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেই। প্রথম প্রথম যোগাযোগ করতে দিলেও দুই বছর ধরে দেখা করতে দিচ্ছিল না। সাক্ষাৎ করতে গেলে গৃহকর্তা উল্টো আমাকে হুমকি-ধমকি দিত। এমনকি তিনি আমার মেয়েদের বিদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিলেন বলে আমি জানতে পারি। অবশেষে নিরুপায় হয়ে আমি আমার এলাকার সংসদ সদস্য বাবু মানু মজুমদারের শরণাপন্ন হই। পরে তার উদ্যোগে ধানমন্ডির থানা পুলিশের সহযোগিতায় অনেকদিন পর আমার মেয়ে দু’টিকে বুকে ফিরে পেয়েছি। আমি খুবই খুশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



