Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দিনাজপুরে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
বিভাগীয় সংবাদ

দিনাজপুরে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

By Saumya SarakarJuly 28, 20242 Mins Read

দিনাজপুরে ১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

Advertisement
জুমবাংলা ডেস্ক : অবৈধপথে ভারতে পাচারের সময় দিনাজপুরের বিরামপুর সীমান্তবর্তী এলাকা থেকে ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুলাই) ভোর রাতে ৪টার দিকে বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় সাপের বিষ উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা বলে জানান জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) সদস্যরা।

জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিরামপুর উপজেলার ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে জয়পুরহাট ২০ বিজিবির আওতায় বিরামপুরের ঘাসুরিয়া ক্যাম্পের টহলরত নায়েব সুবেদার আনিছুর রহমানের টহলদল ঘাসুরিয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়।

এ সময় বিরামপুর সীমান্তের ২৮৯/৪১ পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ দামুদরপুর মাঠে মালিকবিহীন অবস্থায় ২টি কাচের জার উদ্ধার করা হয়। গোলাপি ও সাদা রঙের দুটি জার থেকে ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা।

ঘাসুরিয়া সীমান্তে ১৬ কোটি ২ লাখ ৯০ টাকার সাপের বিষ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সরকার জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ এপ্রিল বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করে এক কেজি সাপের বিষ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি ২০ লাখ টাকা।

অপরদিকে এর আগে চলতি বছরের ১০ মে বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ২৯০/২৭ এস হতে আনুমানিক ২০ গজের মধ্যে অভিযান পরিচালনা করে এক কেজি সাপের বিষ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি ২০ লাখ টাকা।

এ সময় মালিকবিহীন ২টি কাচের জার উদ্ধার করা হয়। যার ভেতরে রক্ষিত অবস্থায় সাদা রঙের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার রয়েছে। মোট ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। এ বিষয়ে বিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

বর্ষায় পেটের জন্য উপকারী ৫ খাবার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026

Latest News

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa