Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় যেতে প্রয়োজন কার্ফু পাস
আন্তর্জাতিক ওপার বাংলা

দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় যেতে প্রয়োজন কার্ফু পাস

By Shamim RezaMarch 23, 20202 Mins Read

দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় যেতে প্রয়োজন কার্ফু পাস

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় চলাফেরা এবং যাতায়াত করতে হলে নিতে হবে দিল্লি পুলিশের জারি করা কার্ফু পাস, লকডাউনের নিয়মভঙ্গ নিয়ে সরকারের উদ্বেগের কারণে এমনই জানিয়ে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির।

দিল্লিতে করোনা ভাইরাসের সংখ্যা ২৯, গণপরিবহন থেকে শুরু করে দোকানপাট বন্ধ রাখা, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পরিষেবা চালু রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সরকারের তরফে বলা হয়েছে, শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করতে পারবেন। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্যই শুধুমাত্র এই পাস প্রয়োজন। নিজেদেদর পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন সরকারি কর্মচারীরা।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের ২৫ শতাংশ বাস রাস্তায় চলাফেরা করবে। পরে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এদিন সন্ধ্যায়, দিল্লি পুলিশ জানায়, “জরুরি সামগ্রি ও পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চলাফেরার জন্য, দিল্লি পুলিশের জেলা সদর দফতর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাস নিতে হবে”।

দিল্লির কর্মীদের যাতায়াতের জন্য নিকটস্থ দিল্লি পুলিশের জেলা সদর দফতরে গিয়ে কার্ফু পাস নিতে পারেন এনসিআরের দফতরগুলি। ১৪৪ ধারায় বড় জমায়েতে জারি করা নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

২০টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউন জারি করা হয়েছে, তবে অনেকে একে গুরুত্ব দিয়ে দেখছে না বলে জানিয়েছে সরকার। এর আগে এদিন, রাজ্য সরকারকে কেন্দ্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

হিন্দিতে করা ট্যুইটে, প্রধানমন্ত্রী মোদি বলেন, “অনেক মানুষই লকডাউনকে গুরু্তব দিচ্ছে না। দয়া করে নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারকে সুরক্ষিত রাখুন এবং নির্দেশিকা মানুন। রাজ্য সরকারগুলিকে আমার অনুরোধ, নিয়ম ও আইন পালন সুনিশ্চিত করুন”।

সোমবার দেশজুড়ে ৩৭টি নতুন করোনার ঘটনার খবর মিলেছে, ফলে দেশে মোট সংখ্যা বেড়ে হল ৪১৫। তারমধ্যে ৪১ জন বিদেশি নাগরিক, এবং ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পাওয়া গিয়েছে গুজরাত, বিহার., কর্নাটক, দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব এবং পশ্চিমবঙ্গ থেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026
৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

July 9, 2026

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026

Latest News

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa