Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনে ‘সর্বাত্মক আক্রমণের’ আদেশ দিয়েছে রাশিয়া : মার্কিন মিডিয়া
আন্তর্জাতিক

ইউক্রেনে ‘সর্বাত্মক আক্রমণের’ আদেশ দিয়েছে রাশিয়া : মার্কিন মিডিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 21, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাদের ইউক্রেন আক্রমণ করার আদেশ দেওয়া হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের একাধিক প্রথমসারির সংবাদমাধ্যমে গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) খবর প্রকাশ হয়েছে। সূত্র হিসেবে তারা মার্কিন গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেছে। বলা হচ্ছে, এই তথ্যের ভিত্তিতেই গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছিলেন, তিনি নিশ্চিত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। খবর এএফপি’র।

ইউক্রেনে ‘সর্বাত্মক আক্রমণের’ আদেশ দিয়েছে রাশিয়া : মার্কিন মিডিয়া

Advertisement
তবে এ গোয়েন্দা তথ্য ও সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য জানতে চাইলে কিছু বলতে রাজি হয়নি হোয়াইট হাউজ, পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর।

রবিবার ওয়াশিংটন পোস্ট, সিবিএস, নিউইয়র্ক টাইমস, সিএনএন-সহ আরও কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে রুশ সেনাদের ইউক্রেন আক্রমণের নির্দেশ পাওয়ার খবর প্রকাশ হয়েছে।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইডেন আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন, অধঃস্তন রুশ সেনাদের পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণের দিকে এগিয়ে যেতে আদেশ দেওয়া হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন নামপ্রকাশ না করার শর্তে কথা বলেছেন। স্পর্শকাতর বিষয় হওয়ায় তারা নাম প্রকাশ করতে চাননি।

সিএনএন বলেছে, ইউক্রেনে আসন্ন রুশ আক্রমণের ইঙ্গিত দিতে পারে, এ ধরনের আর কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। একটি বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে তারা সতর্ক করেছে যে, আক্রমণের আদেশ এখনো প্রত্যাহার হতে পারে অথবা পশ্চিমাদের বিভ্রান্ত করার জন্যই হয়তো এ ধরনের গোয়েন্দা তথ্য ছড়ানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের ধারণা, রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছে গত কয়েক সপ্তাহে দেড় লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে। গত শুক্রবার এক মার্কিন কর্মকর্তা সংবাদিকদের বলেছেন, এসব সৈন্যর ৪০ থেকে ৫০ শতাংশ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে।

রাশিয়া অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। বরং কয়েক সপ্তাহের প্রশিক্ষণ শেষে গত সপ্তাহে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে ক্রেমলিন।

তবে তাদের এ ঘোষণাকে মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তারা বলছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা কমানোর বদলে উল্টো বাড়িয়েছে। সাবেক সোভিয়েত দেশটিতে যেকোনো দিন আক্রমণ হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa