নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে কর্মরত দীপ্ত টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলমের হাত-পা ও মুখ বেঁধে নির্জন স্থানে ফেলে মোটরসাইকেল ও টাকা লুট করেছে একদল ডাকাত

সাংবাদিকের হাত-পা-মুখ বেঁধে মোটরসাইকেল ছিনতাই

Advertisement

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের মাটিকাটা এলাকায় এ ডাকাতি হয়। ওই সাংবাদিক ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুরে যাচ্ছিলেন৷

এসআই সাইফুল ইসলাম বলেছেন, আমরা ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। জাহাঙ্গীর আলক একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছি৷ আশা করছি, দ্রুত তাদের ধরতে পারব।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেছেন, রাত সাড়ে ১০টার দিকে মাঝুখান-মাটিকাটা আঞ্চলিক সড়ক দিয়ে বাড়ি থেকে সুত্রাপুরে যাওয়ার পথে মাটিকাটা খালের ওপর ব্রিজের পশ্চিম পাশে সড়কের ওপর গাছ ফেলে বেরিকেড দেয় ৬-৭ জনের ডাকাতদল। এর পর দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার মোটরসাই ছিনিয়ে নেয়। পরে সড়কের পাশে নির্জন স্থানে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এ সময় ডাকাতদলের সদস্যরা আমার ব্যাগ তল্লাশি করে দীপ্ত টিভির বুম দেখতে পেয়ে সাংবাদিক পরিচয় নিশ্চিত হলে দুটি মোবাইল ফেরত দেয়। কিন্তু, আমার ব্যবহৃত হেলমেট, পকেটে থাকা ৮ হাজার টাকা, মোটরসাইকেল ও ৬-৭ কেজি মাছ লুট করে পালিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর হাত-পা ও মুখের বাঁধন খুলে সড়কে এসে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরে যাই। পরে সকালে এসে কালিয়াকৈরে থানায় একটি জিডি করি।

গাজীপুরে সড়ক ছেড়ে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google