আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জনগণের মধ্যে চীন বিরোধী মনোভাব স্থানীয় সরকার ও নিরাপত্তা সংস্থার জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি করাচি শহরে চীনা নাগরিকদের দ্বারা পরিচালিত ব্যবসা-বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে করাচি পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

চীন এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা বরাবরই বিপদের বন্ধুর মত, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একে অপরকে সাহায্য ও সমর্থন করে আসছে দু’টি দেশ। তবে দীর্ঘদিন ধরে চলমান এই মিত্রতায় এবার সম্ভবত ফাটল ধরতে যাচ্ছে।
চীন-পাকিস্তান

Advertisement

পাকিস্তানে অবস্থিত চীনা দূতাবাসের মতে, পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হবার কারণে তারা পাকিস্তানে বসবাসরত চীনা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয় এবং এরপর সেখানকার দূতাবাসের কনস্যুলার বিভাগ অস্থায়ীভাবে বন্ধ করে দেয়। এই ঘটনার প্রায় এক মাস পর করাচি পুলিশের এমন আচরণ হতাশাজনক। এর আগে বেইজিংয়ের বেশ কয়েকটি অনুরোধ এবং সতর্কতা সত্ত্বেও পাকিস্তানি কর্তৃপক্ষ সেখানে বসবাসকারী চীনা নাগরিকদের সুরক্ষার ব্যাপারে উদাসীন মনোভাব দেখিয়েছে।

এদিকে পাকিস্তানি নাগরিকদের ধারণা, চীন তাদের বাণিজ্যিক প্রকল্প, খনির কার্যক্রম এবং অন্যান্য আর্থিক বিনিয়োগের মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার আড়ালে ধীরে ধীরে তাদের জমি দখল করছে। পাকিস্তানি জনগণের এমন মনোভাব স্থানীয় সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলির জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। অনেকেই বলছেন, পাকিস্তান চীনা স্বার্থ রক্ষার জন্য অন্য একটি সামরিক ইউনিটকে অর্থায়ন করতে পারে না।

পাকিস্তানে বসবাসকারী চীনা নাগরিকদের উপর স্থানীয়দের দ্বারা বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে এবং তাদের সুরক্ষার জন্য কোন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এধরনের ঘটনা চীনা কোম্পানি এবং শি জিনপিং সরকারের মনে উদ্বেগের সৃষ্টি করছে। ফলে পাকিস্তানে চীনা বিনিয়োগ প্রভাবিত হচ্ছে এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে।

স্কুলে যেতে অনুপ্রাণিত করতে পাঁচ বছরের মেয়েকে বিলাসবহুল গাড়ি উপহার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.