Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news দুঃসংবাদ, আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ
Bangladesh breaking news জাতীয়

দুঃসংবাদ, আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

By Tarek HasanNovember 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নভেম্বরের এক সপ্তাহ পেরোতেই নিজের আগমনী জানান দিচ্ছে শীত। দ্বিতীয় সপ্তাহর পর থেকে ক্রমেই কমছে তাপমাত্রা, ছোট হয়ে আসছে দিন। মাসের শেষদিকে এসে অনুভূত হচ্ছে হালকা হালকা শীত। অবশ্য, দেশের কোথাও এখন পর্যন্ত শীত জেঁকে বসেনি। তবে, আবহাওয়া অধিদপ্তর বলছে, অচিরেই শুরু হতে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আর মৌসুমের প্রথম এ শৈত্যপ্রবাহ টের পাবে দেশের পাঁচটি বিভাগের মানুষ।

দুঃসংবাদ, আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

Advertisement

পূর্বাভাসে বলা হচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার (৩০ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের আগামী ১৫ দিনের আবহাওয়া বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

তার মতে, এখন পর্যন্ত তাপমাত্রা যে পর্যায়ে আছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। শনিবার তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আগামী ১৫ ডিসেম্বরের কাছাকাছি সময়ে মৃদু একটা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ আবহাওয়াবিদ বলেন, দেশে শৈত্যপ্রবাহের প্রথম ধাক্কাটা লাগে মূলত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ একটু পরে আসে। সে হিসেবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় এ পাঁচ বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আর মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

বাবাকে না পেয়ে ছেলেকে ‘অস্ত্র মামলায়’ ফাঁসানোর অভিযোগ

পূর্বাভাস বলছে, আগামী ১৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

July 2, 2026
Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

July 2, 2026
ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

July 2, 2026

Latest News

Logo

সরকারি কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

Sonchoy Potro

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষামন্ত্রী

নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

Logo

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

comission

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

এলপিজির নতুন দাম

৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা

Court

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

অনলাইন জুয়া-বেটিং

নতুন আইন: অনলাইন জুয়া-বেটিংয়ে ১০ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা

ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa