Advertisement

জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের লোকদের মধ্যে দুই দফা রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তাজউদ্দিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের আগে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জুমার নামাজের পর আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়। সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২৫ জন সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, দুই চেয়ারম্যানের বিরোধে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। দাঙ্গাবাজদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.