
সোমবার সকালে নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা এলাকায় পতেঙ্গা গ্রামার স্কুলে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার মতিউর রহমান (৪৫) ওই স্কুলের অন্যতম পরিচালক এবং প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি উৎপল কান্তি বড়ুয়া বলেছেন, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে মতিউর জড়িয়ে ধরেছিলেন। তারা বিষয়টি অভিভাবককে জানায়। পরে স্থানীয় লোকজন গিয়ে মতিউরকে অবরুদ্ধ করে রাখে। স্কুলে ভাঙচুরেরও চেষ্টা করে।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ মতিউরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



