আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ব্লেইনহেইম প্রাসাদ থেকে সোনার তৈরি একটি কমোড চুরি হওয়ার দুই দিন পরও খোঁজ পাওয়া যায়নি। একদল চোর শনিবার ভোর রাতের দিকে প্রাসাদের ভেতর ঢুকে ১৮ ক্যারেট সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায় বলে থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে।

Advertisement
কমোডটিরর মূল্য এক মিলিয়ন পাউন্ডেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে নয় কোটি টাকার সমান। চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

দুই দিনেও খোঁজ মেলেনি সোনার তৈরি কমোডের
যুক্তরাজ্যের ব্লেইনহেইম প্রাসাদ

এটি আসলে একটি শিল্পকর্ম। ইতালিয়ান শিল্পী মউরিজিও ক্যাটেলান কমোডটি তৈরি করেছিলেন। এর নাম রাখা হয়েছে আমেরিকা। চুরি যাওয়া শিল্পটি রাজপ্রাসাদে একটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এক দল অপরাধী দু’টো গাড়িতে করে এসে টয়লেটটি চুরি করে নিয়ে গেছে বলে তারা ধারণা করছেন। এটি এখনো উদ্ধার হওয়া সম্ভব হয়নি। তবে এটি খুঁজে পেতে সর্বাত্মক তদন্ত চালাচ্ছে পুলিশ।

প্রাসাদের তত্ত্বাবধায়ক মি হেয়ার চুরি যাওয়া প্রসঙ্গে বলেন, যা ঘটার তা ঘটে গেছে। আমাদের প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
সূত্র : বিবিসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google