Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুই প্রতিবন্ধীর প্রেম, মহাধুমধামে বিয়ে দিলো এলাকাবাসী
জাতীয় বিভাগীয় সংবাদ

দুই প্রতিবন্ধীর প্রেম, মহাধুমধামে বিয়ে দিলো এলাকাবাসী

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 13, 2021Updated:March 13, 20213 Mins Read
দুই প্রতিবন্ধীর প্রেম, মহাধুমধামে বিয়ে দিলো এলাকাবাসী
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচরের পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের সুমা আক্তার (২১) জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। এ নিয়ে চিন্তার শেষ ছিল না বাবা-মায়ের। এর মধ্যে সুমার পরিচয় হয় বুদ্ধি সম্পন্ন দিনমজুর মোহাম্মদ খালাসীর সঙ্গে। তারা একে অপরকে পছন্দ করে। এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তাদের পছন্দকে সম্মান জানিয়ে বিয়ে দিয়েছেন এলাকাবাসী। বিয়ের গেট সাজিয়ে, প্যান্ডেল নির্মাণ করে ধুমধাম আয়োজনে মাদারীপুরের শিবচরে দরিদ্র দুই প্রতিবন্ধী তরুণ-তরুণীর বিয়ে দিয়েছেন তারা। এলাকাবাসীর এই উদ্যোগে খুশি নব দম্পতি। ভালবাসার স্বীকৃতি পেয়ে তারা কৃতজ্ঞতা সাধারণের মতো জানাতে না পারলেও তাদের চোখেমুখে ছিল আনন্দ উচ্ছ্বাস।

জানা যায়, উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের হতদরিদ্র সিরাজ শিকদার ও মমতাজ বেগম দম্পতির ৬ মেয়ে ১ ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ সুমা আক্তার (২১) জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। ছেলে মেয়ের বিয়ের পর থেকে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় দিনমজুরি করে বসবাস করছেন সিরাজ। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাবা মা ও বোনদের ভরণপোষণে সামান্য পরিমাণের অর্থই দিতে হিমশিম খেতে হয় হয় তাকে।

এদিকে মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। এতে চিন্তার শেষ নেই হতদরিদ্র সিরাজ শিকদার ও মমতাজ বেগম দম্পতির। এর মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় সিরাজ তার ৫ মেয়ের বিয়ে আরও আগেই সম্পন্ন করেছেন।

রক্তের সম্পর্ক না থাকলেও একই গ্রামের আলী আহম্মদ মৃধাকে মামা বলে ডাকতো সুমা। মামা আলী আহম্মদের বাড়িতে সুমার নিয়মিত ছিল। আর আলী আহম্মদের বাড়িতে থেকে এলাকায় রঙের কাজসহ দিনমজুরি করেন ফরিদপুর জেলার সদরপুর থানার বাবুরচর গ্রামের নোয়াব আলী খালাসীর ছেলে মোহাম্মদ খালাসী। তিনি জন্ম থেকেই কিছুটা সহজ সরল অল্প বুদ্ধি সম্পন্ন। এক পায়েও রয়েছে তার সমস্যা। ফলে অনেকটা খুঁড়িয়েই হাঁটাচলা করেন তিনি।

আলী আহম্মদের বাড়িতে সুমার যাতায়াতকালে মোহাম্মদ খালাসীর সঙ্গে সুমার ভালো সম্পর্ক তৈরি হয়। চলে মন দেয়া-নেয়া। এটা বুঝতে পারে পরিবারের মুরব্বীরা। তারা বিয়ে করবে কি না জানতে চান। এতে দুই প্রতিবন্ধী তরুণ-তরুণী সম্মতি দেন।

পরে ছেলের বাবা মায়ের সঙ্গে কথা বলে দুজনের বিয়ের দিন ধার্য করা হয়। পরে মামা আলী আহম্মদ মৃধা দায়িত্ব নিয়ে স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে শুক্রবার সুমাদের বাড়িতে বিয়ের আয়োজন করে।

বিয়ে উপলক্ষে নির্মাণ করা হয় গেট, বড় প্যান্ডেল, বাজনা, মাইকসহ বিভিন্ন আয়োজন করা হয়। ২ শতাধিক অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। কাজী ডেকে বিয়ের কার্য সম্পন্ন করা হয়।

স্থানীয় লোকমান হোসেন বলেন, আমরা ছেলে ও মেয়ে দুজনকেই চিনি। ওরা দুজনই অনেক সহজ সরল ও ভালো। ওদের নিজেদের পছন্দমত বিয়ে হয়েছে। আমরা এলাকার সবাই সহযোগিতা করেছি।

পাঁচ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হাওলাদার বলেন, আমরা সকলে সহযোগিতা করতে প্রতিবন্ধী এই দম্পতির বিয়ে দিয়েছি। সবাই দোয়া করবেন ওদের জন্য।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের সমাজের মুল স্রোতে আনতে এইভাবেই এলাকাবাসী পরিবার স্বজনদের এগিয়ে আসতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa