
আজ শুক্রবার ভারতের গড়িয়াহাটের মোড়ে ঘটেছে এই ঘটনা। সমীর পাল (৬৫) নামের ওই বৃদ্ধ ঢাকুরিয়ার বাসিন্দা।
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, আজ ২১২ রুটের একটি বাসে যাচ্ছিলেন সমীর পাল। এ সময় থুতু ফেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গড়িয়াহাটের মোড়ের কাছে ওই বৃদ্ধ বাসের বাইরে মাথা বার করে ঝুঁকে থুতু ফেলতে যান। সেই সময়ে অন্য একটি গড়িয়াহাটের রুটের বাস ওই বাসটিকে ওভারটেক করতে গেলে ঘটে দুর্ঘটনা। ধাক্কা লেগে প্রথমে ওই বৃদ্ধার একটি কান কেটে যায়। পরে পড়ার সময়ে পাশের বাসের সঙ্গে ঘষে গিয়ে অপর কানটিও কাটে। বৃদ্ধের অসাবধানতা ও দুই বাসের রেষারেষির জেরে এই দুর্ঘটনা ঘটে বলে জানান তারা।
ঘটনার পর দ্রুত ওই বৃদ্ধকে স্থানীয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তির দুটি কানের একটি রিট্রান্সপ্লান্ট করতে হবে। অন্যটি অল্প আছে।
এ ঘটনায় ওই দুই বাসের চালক ও কন্ডাক্টারকে গ্রেফতার করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



