Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দুই বিবাদমান দেশের ঐতিহাসিক চুক্তি : পাকিস্তানে ভারতীয় শিখদের তীর্থযাত্রা
আন্তর্জাতিক

দুই বিবাদমান দেশের ঐতিহাসিক চুক্তি : পাকিস্তানে ভারতীয় শিখদের তীর্থযাত্রা

By Protik HossainNovember 10, 2019Updated:November 10, 20192 Mins Read

news_210260_1

Advertisement
জুমবাংলা ডেস্ক : দক্ষিণ এশিয়ার দুই বিবাদমান দেশের মধ্যে ঐতিহাসিক এক চুক্তি স্বাক্ষরের ফলে পাকিস্তান যাচ্ছেন কয়েকশ শিখ তীর্থযাত্রী। শনিবার অন্তত ৭০০ তীর্থযাত্রী পাকিস্তান যাচ্ছেন এবং আগামী দিনগুলোয়ও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ভারত-পাকিস্তান সীমান্ত হয়ে পাকিস্তানের চার কিলোমিটার অভ্যন্তরে কার্তারপুর নামে একটি ছোট্ট শহরে যাবেন তীর্থযাত্রীরা, যেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধি সৌধ রয়েছে। কার্তারপুর করিডোরের ভারত অংশের উদ্বোধন করার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর আল জাজিরা, বিবিসি, এনডিটিভি।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে বিরল সহযোগিতার নিদর্শন হিসেবে শিখ তীর্থযাত্রীরা ভিসামুক্তভাবে তীর্থস্থানে ভ্রমণ করতে পারবেন। ভারত থেকে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ হাজার তীর্থযাত্রীকে পুণ্যস্থান পরিদর্শনের সুযোগ দেবে পাকিস্তান।

শনিবার মোদির উপস্থিতিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নরোয়াল জেলায় গুরুদ্বার দরবার সাহিবের উদ্দেশে ভারত থেকে রওনা দেয় ৫৫০ জন তীর্থযাত্রীর একটি দল। শিখ তীর্থযাত্রীদের পাকিস্তান রওনা দেয়ার আগে করিডোর গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারতীয়দের আবেগকে সম্মান জানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানাই। গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীর আগে করিডোরের উদ্বোধন হওয়ায় আমরা খুব খুশি।’

গতকাল বেলা সোয়া ১টার দিকে করিডোর উদ্বোধন করেন মোদি। এরপর টুইটারে লেখেন, ‘গুরু নানকজির আশীর্বাদ এবং কেন্দ্রীয় সরকারের দৃঢ় অবস্থানের ফলে হাজার হাজার পুণ্যার্থীর জন্য কার্তারপুর করিডোর খুলে দেয়া হলো।’

করিডোর উদ্বোধনের পর পুণ্যার্থীদের যে দল প্রথমবার পাকিস্তানের ওই গুরুদ্বারে প্রবেশ করতে চলেছে, সে দলে রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধু, বিজেপির এমপি সানি দেওল, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি, হরসিমরত কউরসহ আরো অনেকে।

পাকিস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত এক গণমাধ্যমে এ ঘটনাকে ‘একটি বড় মুহূর্ত’ হিসেবে মন্তব্য করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুরুদাসপুরে এ করিডোরের উদ্বোধন করেন এবং পাকিস্তানের প্রান্ত থেকে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান সেটি উন্মুক্ত ঘোষণা করেন। নতুন ওই করিডোর পাঞ্জাবের ডেরা বাবা নানক মাজারকে কার্তারপুরের দরবার সাহিবের সঙ্গে সংযুক্ত করবে, যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নরওয়াল জেলায় অবস্থিত আন্তর্জাতিক সীমারেখা থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এখানেই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তার জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছেন বলে বিশ্বাস করা হয়। কার্তারপুর করিডোর উদ্বোধনের দিনে ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে কোনো মাশুল নেয়া হয়নি। পাশাপাশি ভারত থেকে আসা শিখ তীর্থযাত্রীদের কার্তারপুরে যাওয়ার জন্য কোনো পাসপোর্টেরও প্রয়োজন হবে না বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বিশ্বজুড়ে তিন কোটি শিখ ধর্মাবলম্বীর কাছে সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে সাদা গম্বুজের ওই ভবনটি। ১৯৪৭ সালের দেশভাগের সময় সীমান্তের পশ্চিমাংশে পড়ে যায় কার্তারপুর কিন্তু সংখ্যাগরিষ্ঠ শিখরা থেকে যায় সীমান্তের ওপারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa