Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন
আন্তর্জাতিক

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

By Shamim RezaJune 12, 20262 Mins Read

ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের ‘সুপার গোট’ বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে রীতিমতো সুনামি এনে প্রথমবারের মতো ছয়-ছয়টি উচ্চমানের, রেকর্ড পরিমাণ দুধ দেয়া ছাগলের সফল ক্লোনিং সম্পন্ন করেছেন চীনা বিজ্ঞানীরা।

ছাগলের ক্লোন

Advertisement

বেইজিংয়ের পশু প্রজনন প্রযুক্তিতে এই ঘটনাকে ধরা হচ্ছে এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে। এই সাহসী গবেষণাটি পরিচালনা করেছে চীনের নর্থওয়েস্ট এঅ্যান্ডএফ বিশ্ববিদ্যালয়ের একদল তুখোড় গবেষক।

বিজ্ঞানীদের ল্যাব থেকে সুস্থ-সবলভাবে বেরিয়ে এসেছে ছয়টি ক্লোন করা ছাগলছানা, যার মধ্যে চারটি পুরুষ (পাঁঠা) এবং দুটি স্ত্রী (ছাগী)। এই ছানাগুলোর আসল ‘উৎস’ বা ডোনার ছিল বিশ্ববিখ্যাত উচ্চমানের সানেন জাতের ছাগল। সাধারণ ছাগল যেখানে একটু আধটু দুধ দিয়েই ক্লান্ত হয়ে পড়ে, সেখানে এই সানেন জাতের ছাগলগুলোর বার্ষিক গড় দুধ উৎপাদনের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে, প্রায় ২ হাজার ৮০০ কেজিরও বেশি! এখন সেই একই জিন নিয়ে মাঠ কাঁপাবে এই ক্লোন করা ছাগলগুলো।

গবেষকদের বুক ফুলিয়ে করা দাবি অনুযায়ী, এই ক্লোন করা ছাগলগুলো শুধু বালতি বালতি দুধই দেবে না, বরং এদের দুধের চর্বি (ফ্যাট) এবং প্রোটিনের মান সাধারণ ছাগলের দুধকে অনায়াসেই টেক্কা দেবে। এখানেই শেষ নয়, এই ‘সুপার গোট’গুলোর প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে স্থিতিশীল, যেকোনো কঠিন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা জাদুকরী এবং রোগবালাই তো এদের ধারেকাছেও ঘেঁষতে পারবে না। এক কথায়, নিখুঁত অল-রাউন্ডার!

এই অসাধ্য সাধনের পেছনে কাজ করেছে বিজ্ঞানীদের একটি দুর্দান্ত মলিকিউলার ব্রিডিং সিস্টেম। সেখানে জিনোমিক সিলেকশন এবং সোমাটিক সেল ক্লোনিং টেকনোলজিকে একসাথে গুলিয়ে এক নতুন রসায়ন তৈরি করা হয়েছিল। পুরো অপারেশনটি ছিল দেখার মতো।

প্রথমে উচ্চমানের কোষগুলোকে আলাদা করে একটি জুতসই কোষ লাইন তৈরি করা হয়। এরপর চলে ল্যাবের ভেতর নিখুঁতভাবে ভ্রূণ পুনর্গঠনের কাজ। সেই পুনর্গঠিত ভ্রূণগুলোকে সফলভাবে সারোগেট ছাগলের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এবং সবশেষে চলে কঠোর গর্ভধারণ পর্যবেক্ষণ, যার চূড়ান্ত ফল এই ছয়টি ফুটফুটে ও শক্তিশালী ছাগলছানা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

দুধের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং দুগ্ধজাত পণ্যের ঘাটতি মেটাতে চীনের এই ক্লোন প্রযুক্তি আগামী দিনে ডেইরি ইন্ডাস্ট্রিকে কোন পর্যায়ে নিয়ে যায়, সেটাই দেখার বিষয়। তবে ছাগলের এই নতুন ‘বংশগতি’ যে ছাগল প্রজননের ইতিহাসকে এক ঝটকায় বদলে দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ছাগলের ক্লোন
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026
Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

July 7, 2026

Latest News

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa