
শিশুটির মা জানান, তার মেয়ে (৭) ও তার ভাগ্নি (৮) স্থানীয় একটি বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্রী। বুধবার বিকেলে তার মেয়ে, ভাগ্নি ও পাশের বাড়ির সমবয়সী এক শিশু অভিযুক্ত সুমনের বাড়ির পাশে খেলা করছিল। সুমন কৌশলে ওই তিন শিশুকে পাশের বাড়ির একটি ঘরে নিয়ে প্রথমে তার ভাগ্নিকে ধ’র্ষণ করে, তারপর তার মেয়েকে ধ’র্ষণ করে। এসময় তৃতীয় শিশুটিকে এই ঘটনা কাউকে না বলার জন্য দশ টাকা দিয়ে সুমন ঘটনাস্থল থেকে চলে যায়। বাড়ি ফিরে মেয়ে ও ভাগ্নি এ বিষয়ে তার মাকে জানালে শিশুটির মা পরদিন বৃহস্পতিবার মুরাদনগর থানায় এসে অভিযুক্ত সুমন মিয়ার বিরুদ্ধে একটি ধ’র্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



