Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দুই সতীনের কাণ্ড
বিভাগীয় সংবাদ রাজশাহী

দুই সতীনের কাণ্ড

By Shamim RezaNovember 4, 20192 Mins Read

j-20190828220543

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহীর চারঘাটে বিয়ের দাবিতে গত চারদিন ধরে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে ২ সন্তানের এক জননী। আর এ খবরে বাড়ি থেকে পালিয়েছে পরকীয়া প্রেমিক ২ সন্তানের জনক আমজেদ হোসেন।

বিয়ের না করলে আত্মহ’ত্যার হুমকি দিয়েছে অনশনরত ওই জননী। বিষয়টি সমাধানে এখনো এগিয়ে আসেনি কেউ। ফলে কোলের বাচ্চাকে নিয়ে শীতের মধ্যে পরকিয়া প্রেমিক আমজেদ হোসেনের বাড়ীর বারান্দায় খেয়ে না খেয়ে দিন পার করছেন ওই গৃহবধু। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

অনশনরত ওই গৃহবধু এ প্রতিবেদককে জানান, তার স্বামী মারা গেছেন গত ২ বছর আগে। এরপর থেকে প্রতিবেশী উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আমজেদ হোসেন বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় অনৈতিক কাজের প্রস্তাব দিতো। বিষয়টি ওই গৃহবধু আমজেদ হোসেনের স্ত্রীসহ তার পরিবারের লোকজনদের জানালেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি।

এক পর্যায়ে আমজেদ হোসেনের অনৈতিক প্রস্তাব প্রত্যাখান করে ওই গৃহবধু গত কয়েকদিন আগে নিজ স্বামীর ভিটে মাটি ফেলে পেটের দায়ে রাজশাহী শহরে পালিয়ে এসে একটি ঘর ভাড়া করে বসবাস শুরু করে। এখানেও এসে প্রতারক প্রেমিক আমজেদ হোসেন ওই গৃহবধুকে আবারো বিয়ের প্রলোভন দেখায়। এক পর্যায়ে সরল বিশ্বাসে আমজেদ হোসেনের ডাকে সারা দিলে ওই গৃহবধুর সঙ্গে অবৈধ মেলামেশা শুরু করে।

গত শুক্রবার আমজেদ হোসেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গৃহবধুকে তার নিজ বাড়িতে আসতে বলে। গৃহবধু আমজেদ হোসেনের বাড়িতে এসে বিয়ের দাবি জানালে সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায় সে। এরপর থেকে ওই গৃহবধু বিয়ের দাবিতে আমজেদ হোসেনের বাড়িতে অনশন শুরু করেন।

গৃহবধুর দাবি আমজেদ হোসেন আমার সব শেষ করে ফেলেছে। এখন সে বিয়ে না করলে জান দেব, তবুও তার বাড়ি থেকে সরবো না।

এ বিষয়ে আমজেদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। মানসম্মানের ভয়ে আমি বাড়ি থেকে পালিয়েছি। তবে দ্রুত সময়ের মধ্যে এটির সমাধান করা হবে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য অনশনের কথা শিকার করে বলেন, অভিযুক্ত ব্যাক্তি পলাতক রয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে।

ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল বলেন, মিলিক লক্ষিপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে পলাতক ব্যক্তিকে হাজির করে এর একটা সুষ্ঠ সমাধানের চেষ্টা করা হবে। মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন ধরনের অভিযোগ করেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

July 9, 2026
Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

July 9, 2026
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026

Latest News

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa