
সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ছোবল দেয় সাপ দুটি। সাপের কামড়ে কয়েক মিনিটের মধ্যেই প্রাণ যায় ওই গৃহবধূর। ভারতের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে।
থাইল্যান্ডে কর্মরত জয় সিং যাদবের স্ত্রী গীতা স্বামীর সঙ্গেই ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতে তিনি খেয়ালই করেননি কখন একজোড়া সাপ ঘরে ঢুকে পড়েছে তাদের। গীতাদেবীর বাড়িতে যে বিছানা পাতা তাতে একটি প্রিন্টেড চাদর ছিল। ওই চাদরের উপরেই উঠে পড়ে সাপ দুটি।
ফোনে কথা বলতে বলতেই নিজের ঘরে ঢোকেন গীতা। ছাপা চাদরে মিশে থাকায় বিছানায় যে আসলে দুটি সাপ বসে আছে তা টেরও পাননি গীতা। কথা বলতে বলতেই বিছানায় সাপের উপরেই বসে পড়েন তিনি। সাপগুলির অব্যর্থ ছোবলে কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যান গীতা।
পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলতে চলতেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা গীতার ঘরে ফিরে এলে বিছানায় সাপ দু’টিকে দেখতে পান। পরে ক্ষুব্ধ প্রতিবেশীরা সাপ দু’টিকে পিটিয়ে মেরে ফেলে।
ভেটেরিনারি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গীতা যখন বুঝতে না পেরে সাপের উপরে বসে পড়েন সেই সময় আসলে সাপগুলি সঙ্গমরত অবস্থায় ছিল। সূত্র:
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



