
হাবিবুর সোমবার (৫ জুন) ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি রাজবাড়ীর পাংশা থানার আব্দুস সালাম ও হেলেনা খাতুন দম্পতির সন্তান। চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। জন্ম থেকেই দুটি হাত নেই তার।
২০২০ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৬৩ এবং ২০২৩ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ নিয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
হাবিবুর বলেন, আলিম পরীক্ষা শেষ করার পর বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন দেখি। পরিবারের অনুপ্রেরণা দিয়েছে তাই আজ এতদূর। ভবিষ্যতে বড় আলেম হতে চাই। নানা প্রতিবন্ধকতা সামনে এলেও থেমে থাকিনি।
প্রতিবন্ধকতার শিকার অন্যদের উদ্দেশে তিনি বলেন, ইচ্ছে শক্তির মাধ্যমে সবকিছু জয় করতে হবে। চেষ্টা না করলে কোন কিছুই সম্ভব নয়।
পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ছেলেটি একজন অদম্য জীবনযোদ্ধা। আমরা পরীক্ষা হলে তাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



