যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা অভিযানের মধ্যেই টানা দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা জানা গেছে। এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
হামলা

Advertisement

বার্তাসংস্থা রয়টার্স বলছে, রোববার টানা দ্বিতীয় দিনের মতো দুবাইয়ে বিভিন্ন এলাকায় একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। সেই প্রেক্ষাপটেই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরান অবশ্য আগে থেকেই ঘোষণা দিয়েছে, তারা এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে।

এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইরান। এতে বিমানবন্দরটির যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওই সময় লাউঞ্জের ভেতর ধোঁয়াও দেখা যায়।

ওই হামলায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর। এ ঘটনার সময় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত ছিল। সংবাদমাধ্যম আল-জাজিরা আগেই ওই ভিডিওটির সত্যতা যাচাই করার কথা জানিয়েছিল।

এছাড়া শনিবার দুবাইয়ের বিশ্ববিখ্যাত পাম জুমেইরাহ এলাকার ফাইভ-স্টার ফেয়ারমন্ট হোটেলে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই হামলার পর প্রত্যক্ষদর্শীরা হোটেলের প্রবেশদ্বারে আগুন জ্বলতে দেখেন।

উত্তেজনাকর এই পরিস্থিতিতে দুবাইয়ের বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। আকাশসীমা বন্ধ থাকায় অনেকেই আটকা পড়েছেন। শহরের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.