মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাইয়ে আটকা পড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এর নায়িকা ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর কাছে নিরাপদে দেশে ফেরার সহায়তা চান সোনাল। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় বহু যাত্রী সেখানে আটকা পড়েছেন। তাদের মধ্যেই রয়েছেন এই অভিনেত্রী।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, সোনাল চৌহান বর্তমানে কেমন আছেন বা তিনি দেশে ফিরতে পেরেছেন কি না এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশি দর্শকদের কাছে সোনাল পরিচিত হন অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার মাধ্যমে। ছবিতে তিনি অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। মুক্তির পর চলচ্চিত্রটি ব্যাপক আলোচনায় আসে এবং বাংলাদেশের দর্শকমহলে সাড়া ফেলেন সোনাল।
এদিকে একই পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থান করছেন ভারতীয় ব্যাডমিনটন তারকা পিভি সিন্ধু। সামাজিক মাধ্যমে তিনি বিস্ফোরণের শব্দ ও বিমানবন্দরের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন
অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে তুরস্কের ইস্তাম্বুলে সাময়িকভাবে আটকা পড়েছিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে তিনি নিরাপদে দেশে ফিরেছেন বলে জানা গেছে।
বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়া যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


