Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন সুজনের সঙ্গে ‘পরকীয়ার’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেবেন মডেল তৃষ্ণা
বিনোদন

সুজনের সঙ্গে ‘পরকীয়ার’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেবেন মডেল তৃষ্ণা

By Shamim RezaMarch 2, 20262 Mins Read

অভিনেতা জাহের আলভীর পরকীয়ার রেশ কাটতে না কাটতেই শোবিজের আরেক অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক ও ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

মডেল তৃষ্ণা

Advertisement

অভিনেতা সুজনের বিরুদ্ধে শুধু পরকীয়া নয়, মাদকাসক্তি এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগও তুলেছেন জান্নাত দীপ্তি। জানিয়েছেন, একাধিকবার বিচ্ছেদ চাইলেও সমাজে নিজের ভাবমূর্তি নষ্টের ভয়ে তাকে তালাক দিচ্ছেন না অভিনেতা। একইসঙ্গে স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি বা মর্যাদাও দেননি। বিষয়টি নেটদুনিয়ায় প্রকাশ পেতেই তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

জান্নাতের অভিযোগ, দীর্ঘ ৬ বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত সবার সামনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ব্যক্তিজীবনে প্রায়ই মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকেন অভিনেতা, এমন অভিযোগও করেন জান্নাত।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিক অশালীন কথোপকথনের স্ক্রিনশট ও আপত্তিকর ছবি ফাঁস করে জান্নাত জানিয়েছেন, মডেল তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত সুজন। নিজের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি সমাজের কাছে প্রশ্ন ছোঁড়েন, একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ?

অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমে বলেন, এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, এ বিষয়ে আমারও বলার আছে, ‌আমি এইটার জন্য একটু সময় চাচ্ছি। এমন একটা সময়ের মধ্যে আছি, কিছু বলার মতো পরিস্থিতি নেই।

এ বিষয়ে মডেল তৃষ্ণা বলেন, স্ক্রিনশটগুলো ভুয়া ও ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি আপলোড করা হযেছে সেগুলো আমার জিমের পুরনো ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তৃষ্ণা আরও বলেন, ২০২০-২১ সালের দিকে সুজনের সঙ্গে একাধিক কাজ করার সুবাদে পেশাদার সম্পর্ক ছিল। এরপর তার সাথে আজ কাজ করা হয়নি। আর সুজনের বিয়ের পর আমাদের কোনো যোগাযোগই ছিল না। আমি আমার পরিবারের সঙ্গে থাকি। তাই সুজনের সঙ্গে লিভ-ইন করাটাও অসম্ভব। আমাকে ভিত্তিহীনভাবে হেনস্তা করে মানসিকভাবে বিব্রত করার জন্য দ্রুতই আমি আইনি ব্যবস্থা নেব।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

২০১৮ সালে ঈগল মিউজিক ব্যানারে ক্যারিয়ার শুরু করেন এ সময়ের তরুণ অভিনেতা আফজাল সুজন। বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন। হঠাৎ স্ত্রীর এমন অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

June 30, 2026
দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

June 30, 2026
গৌরব সন্তান চায়

গৌরব সন্তান চায় কিন্তু আমি তা দিতে পারব না, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আকাঙ্ক্ষা

June 30, 2026

Latest News

কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

গৌরব সন্তান চায়

গৌরব সন্তান চায় কিন্তু আমি তা দিতে পারব না, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আকাঙ্ক্ষা

অভিনেত্রী দিব্যা সুরেশ

রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী দিব্যা সুরেশ

cock

কোক স্টুডিওর নতুন গান নিয়ে সমালোচনার ঝড়

অভিনেত্রী নীহা

পাকিস্তানি ছেলের সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী নীহা?

শাকিবকে ইঙ্গিত করে ইলিয়াস কোবরার কড়া প্রতিক্রিয়া

নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa