Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের ঘোষণা
আন্তর্জাতিক

দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের ঘোষণা

By Sibbir OsmanOctober 7, 20212 Mins Read

দুর্ঘটনায় আহতকে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের ঘোষণা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহতকে যথাসময়ে হাসপাতালে পৌঁছে দিলে দেওয়া হবে উপযুক্ত পুরস্কার। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা দিয়েছে।

২০২১ সালের ১৫ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচির আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচবার ৫ হাজার টাকা করে পুরস্কার পাবেন।

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় জানায়, একজন ব্যক্তি যতবারই এ কাজে হাত বাড়িয়ে দেবেন, ততবারই তিনি ৫ হাজার টাকা করে পুরস্কার পাবেন। প্রতিবারই নগদ টাকার সঙ্গে প্রশংসাপত্রও দেওয়া হবে তাকে। তবে এ ক্ষেত্রে গোল্ডেন আওয়ারের (ট্রমাটিক ইনজুরির ক্ষেত্রে এক ঘণ্টা) মধ্যে আহত ওই রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মোটর ভেহিকল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯-এর ১৩৪এ ধারায় পথচারীদের জন্য একটি নিয়ম যুক্ত হয় ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় মনে করছে, এবার সেসব পথচারীদের আরও উৎসাহিত করা প্রয়োজন। তারা যাতে আরও বেশি করে বিপদে সহযাত্রীর পাশে দাঁড়াতে পারেন। এ কারণেই একবারে নগদ পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে গাইডলাইন অনুযায়ী, একজন পথচারী বছরে সর্বাধিক পাঁচবার পুরস্কৃত হবেন। সব থেকে বেশি যে এ পুরস্কার পাবেন, তার জন্য জাতীয় স্তরেও সম্মাননা থাকবে। কেন্দ্র থেকে সেই সম্মান দেওয়া হবে। তা নগদ ১ লাখ পর্যন্তও হতে পারে। এ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে ৫ লাখ টাকার অনুমোদন দিয়েছে ভারতের পরিবহন মন্ত্রণালয়। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও এই পুরস্কার দেওয়া হবে।

গাইডলাইনে উল্লেখ করা হয়, দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করবেন ওই পথচারী। সব রকম তথ্য প্রমাণ দেখে পুলিশ তাকে একটি অনুমোদনপত্র দেবে। সেই অনুমোদনটিই জেলাস্তরে যে কমিটি তৈরি করা হবে তার কাছে যাবে। জেলাশাসক এ কমিটির নেতৃত্বে থাকবেন। তিনি পুলিশের সহযোগিতায় গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরই সেই অনুমোদনে ‘গুড সামারিটান’এর সিলমোহর পড়বে।

উল্লেখ্য, ২০২০ সালে ভারতে ৩৬ লাখ ৬ হাজার ১৩৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৭১৪।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa