Advertisement

Screenshot_2জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং খুলনা উপকূল অতিক্রম করতে শুরু করেছে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড়টির গতি কমে রাত ৯টা নাগাদ বাংলাদেশের খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম শুরু করছে। এটি আরও দুর্বল হয়ে মধ্যরাত নাগাদ খুলনা উপকূল অতিক্রম করতে পারে।

রাত ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের যুগ্ম পরিচালক আয়েশা খানম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, যা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় ও মুন ফেজের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.