Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ায় স্বামী ও দুই সন্তান রেখে দুলাভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে রোজিনা বেগম (২৭) নামে এক নারীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চারআনী শেরপুর গ্রামে। এ ঘটনায় গত বুধবার তার স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আজিজুল ইসলাম কালুর সঙ্গে প্রায় ১৭ বছর আগে বিয়ে হয় একই উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে রোজিনা বেগমের। সংসার জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

বিয়ের পর থেকেই রোজিনা তার দুলাভাই আলমবিদিতর ইউনিয়নের মেছনীকুন্ডা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে দুলাল মিয়ার (৪০) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। বেশ কিছুদিন আগে তারা দুজনে একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে সেখান থেকে রোজিনাকে বুঝিয়ে তার স্বামী বাড়িতে নিয়ে আসে।

পরবর্তীতে গত ২৫ জুলাই আবারও রোজিনা বাড়ি থেকে তার দুলাভাইয়ের হাত ধরে পালিয়ে যায়। সে সময় রোজিনার স্বামী কালু কাজের জন্য বাড়ির বাইরে অবস্থান করছিলেন। পালিয়ে যাওয়ার সময় রোজিনা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায় বলে কালু মিয়া জানান।

গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.