Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের ৯৮ নং দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতার পর বিকেলে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রাণী দাসের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর আমিরুন্নেসা, দেওয়ালের টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শাহজাহান, সাংবাদিক রফিক সরকার প্রমুখ।

এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. অলিউল্লাহ, দাতা সদস্য মসর আলী, বিদ্যোৎসাহী সদস্য রোজিনা, অভিভাবক সদস্য আশরাফুল আলম, ইসমতারা, হেলেনা বেগেম, শিক্ষক শিরিন আক্তার, সেলিনা পারভীন, শিউলী পারভীন, শশধর দাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. কাদির ওরফে কালু মিয়া, আলীমুদ্দিন, রজব আলী, আছমত আলী, নিয়ত আলী, মোস্তাক আহমেদ, নবী উল্লাহ, মোহাম্মদ আলী, শাহীন আলম, ফোরকান হোসেন, রতন মিয়া, রোমান মিয়া, সাংবাদিক বিল্লাল হোসেন, রিয়াদ হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি। এর আগে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রধান অতিথি, সভাপতি, উদ্বোধক ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google