
না কোনও হলিউড মুভির দৃশ্য নয়। বাস্তবেই এমন ঘটেছিল উত্তর আয়ারল্যান্ডের ডান্গিভেনে। গত ৭ এপ্রিল এভাবেই অ্যাকশন মুভির কায়দায় এটিএমের টাকা চুরি করে এক দল দুষ্কৃতি। প্রথমে কাছেই একটি নির্মীয়মান আবাসনের থেকে ডিগারটি চুরি করে মুখোশধারীরা। তারপর সেই ডিগার ব্যবহার করে দেওয়ালে বসানো এটিএম ভেঙে টাকার ভল্ট বের করে আনে তারা। তারপর পাকা হাতে ডিগারের সাহায্যেই ভল্টটি চাপিয়ে নেয় পাশে রাখা একটি কালো গাড়ির ছাদে। মোট সাড়ে চার মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজ সেরে চম্পট দেয় মুখোশধারীরা।
সম্প্রতি ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে স্থানীয় প্রশাসন। তারপরেই তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



