
মহাপ্লাবনের এই ঘটনা পার হয়েছে হাজার হাজার বছর আগে। অস্তিত্ব নেই নূহ (আ.)-এর সেই নৌকারও। তবে ওই নৌকার প্রতিরূপ তৈরি করা হয়েছে আমেরিকায়। নূহ (আ.) এর ওই বৃহৎ নৌকার ন্যায় নৌকাটি তৈরি করা হয়েছে। নৌকাটি আমেরিকার কেন্টাকি স্টেটে নির্মাণ করা হয়েছে। ১৫৫ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট নৌকাটি দর্শনার্থীদের পরিদর্শনের জন্য জাদুঘরের মতো করে নির্মাণ করা হয়েছে। এটির উচ্চতা পাঁচশ ১০ ফুট। এইটি প্রথমে উন্মুক্ত করা হয় ২০১৬ সালে।
নির্মণ প্রকল্পের পরিচালক ‘ক্যান হ্যাম’ জানিয়েছেন, হজরত নূহ (আ.) এর নৌকার নকশা অনুযায়ী এই নৌকাটি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে পবিত্র বাইবেলের সাহায্য নেওয়া হয়েছে। বাইবেলের বর্ণনা অনুযায়ী নৌকাটি নির্মাণ করা হয়েছে এবং সেসময়ে যে সব জীবজন্তু নৌকার ভেতরে ছিল তার অনুরূপ পশুপাখি নৌকার ভেতরে রাখা হয়েছে।
তিনি আশা করেন প্রতি বছর ২০ লাখ দর্শক এটি পরিদর্শন করার জন্য আসবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



