Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঠেকাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বাড়াতে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি এর ঘোষণা অনুযায়ী প্রতিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার প্রতিপাদ্যে এবং প্রকৃতি সংরক্ষণ করি প্রজন্মকে সম্পৃক্ত করি শ্লোগানে সমগ্র পৃথিবীতে দিবসটি উদযাপিত হয়েছে।

সোমবার (০৭ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে একশত উইপিং জাতের গাছ লাগিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন, ডিআইও-১ রবিউল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, জীব-বৈচিত্র রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। দেশে যে হারে কল-কারখানা গড়ে উঠছে সে পরিমাণে আমরা বৃক্ষরোপণ করছিনা। আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরিকল্পিতভাবে নজর রাখতে হবে। অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের ফিলে মানব জীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্থ্য হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই আগামী প্রজন্মের কথা চিন্তা করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই চেষ্টা করা দরকার পৃথীবিটাকে বাসযোগ্য রাখার। গাছপালা নিধন না করা। আর অন্যকে গাছ নিধনে নিরুৎসাহিত করা । নিজে বেশি বেশি গাছ লাগানো এবং অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করা। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.