Advertisement

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে এদেশের শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই পাবে। যতদিন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে ততদিন দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবেনা। আর কোন শিশু পথে পথে ঘুরবে না।

তিনি বুধবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে উপজেলার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় নিজেদের আত্মনিয়োগ করবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশুদের হাতে বছরের প্রথম দিনটিতেই নতুন বই তুলে দিলাম। তবে তারা যেন নতুন বইয়ের গন্ধে বিমোহীত না হয় সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কারণ আগামীর বাংলাদেশকে পরিচালনার জন্য তারা নিজেদেরকে তৈরি করবে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার কর্মকর্তা, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম, এসএম রবিন হোসেন, কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মেহের আফরোজ চুমকি এমপি উপজেলার বেশ কয়েকটি স্কুল ও মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google