Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে শিবগঞ্জের কাঁঠাল
পজিটিভ বাংলাদেশ

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে শিবগঞ্জের কাঁঠাল

By rskaligonjnewsজুলাই 27, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: বগুড়ার শিবগঞ্জের মহাস্থানহাট থেকে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কাঁচা কাঁঠাল। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ হাটে হচ্ছে কাঁঠাল কেনাবেচা। চারদিকে মৌসুমি ফলে ছেয়ে আছে বাজার। আর এসব মিষ্টি ফলের গন্ধের প্রতিযোগিতায় সব ফলকে ফেলে এখন এগিয়ে জাতীয় ফল কাঁঠাল। এমন চিত্রই মিলল জমে ওঠা বগুড়ার শিবগঞ্জের পাইকারি বাজার মহাস্থানের কাঁঠাল হাটে।

কাঁঠাল

Advertisement

সরেজমিনে দেখা যায়, মহাস্থানহাটের আগের দিনেই পাইকাররা ভিড় জমায়। সকাল থেকে রাত রাত অবধি এ হাটে কাঁঠাল কেনাবেচা হয়। শিবগঞ্জের পাকুড়তলা গ্রামের বেলাল মিয়া ৩১টি কাঁঠাল নিয়ে অটোভ্যান যোগে মহাস্থান হাটে বিক্রি করতে এসেছেন। তার এসব কাঁঠালের দাম হাঁকানো হয়েছে ৪ হাজার টাকা।

গাবতলীর সোনারায় গ্রামের মফিজুর রহমান নিয়ে এসেছেন ১৯টি কাঁঠাল। ছোট বড় মিলে প্রতি কাঁঠাল বিক্রি হচ্ছে ৩০ থেকে৪০ টাকায়। মহাস্থান হাটের স্থানীয় পাইকার রেজাউল করিম বলেন, ‘গতবারের চেয়ে এবার কাঁঠালের আমদানি কম কিন্তু দাম বেশি।’

ভ্যানবোঝাই কাঁঠাল নিয়ে আসা আরেক ব্যবসায়ী আফজাল হোসেন জানান, প্রতিদিন তারা গ্রাম-গঞ্জ থেকে কাঁঠাল সংগ্রহ করে মহাস্থান হাটে বিক্রি করে থাকেন। প্রতিটি কাঁঠাল আকৃতি অনুসারে ৮০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। মহাস্থান হাটের কাঁঠাল যাচ্ছে কুমিল্লা, সিলেট, চট্রগ্রাম, নোয়াখালী ও সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায়।

এর মধ্যে সিলেট থেকে আসা পাইকার আল আমিন জানান, এই এলাকাতে প্রচুর পরিমাণ কাঁঠাল পাওয়া যায়। তাই সিলেট থেকে এসে সহকারীদের মাধ্যমে পাইকারি কাঁঠাল কিনে ট্রাক ভর্তি করে নিয়ে যান। মোটামুটি লাভও ভালো হচ্ছে।

বগুড়া চেম্বার অব কমার্সের সদস্য ও বিশিষ্ট আড়ৎ ব্যবসায়ী মাহিম ও মুক্তি ফল ভান্ডারের স্বত্বাধিকারী রহেদুল ইসলাম জানান, দেশের দক্ষিণ অঞ্চল থেকে বেপারীরা মহাস্থানহাটে কাঁঠাল কিনতে আসেন। এরা আগের দিনে বিভিন্ন আড়ৎ, আবাসিক হোটেলে থাকেন। তারা আমাদের মাধ্যমে কমিশনে কাঁঠাল কিনে ট্রাক লোড দিয়ে নিজ গন্তব্যে যান। মহাস্থানহাট থেকে কিনে তাদের এলাকায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়। মহাস্থান কাঁঠালের আমদানির কারণে আড়ৎ ব্যবসায়ী, শ্রমিক, কাঁঠাল পরিবহণ অটোভ্যান ও স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসার সুফল ঘটেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিত সরকার প্রতিদিনের সংবাদকে বলেন, শিবগঞ্জ এলাকার মাটি খুবই উর্বর। সব ফসল সকল আবহাওয়ায় মানিয়ে নেয়। কাঁঠালের রোগবালাই কম হয়, সার, কীটনাশক ব্যবহার করতে হয় না। ফলন হয় প্রচুর। কৃষক হয় লাভবান।

মধুপুরের চাষিরা স্বপ্ন দেখছে ফিলিপাইনের আনারসে!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ডিসেম্বর 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

ডিসেম্বর 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিসেম্বর 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa