Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ
জাতীয় বিভাগীয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 7, 20212 Mins Read

আবহাওয়া অফিস

Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ যাচ্ছে। এছাড়া দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং দিনাজপুর জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ৭২ ঘন্টা বা তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ সন্দ্বীপে ২২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনি¤œ তাপমাত্র রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১২৮ মিলিমিটার। এছাড়া সীতাকুন্ডে ১১৮ মিলিমিটার, পটুয়াখালীতে ১০৭ মিলিমিটার, সন্দ্বীপে ১০১ মিলিমিটার, চট্রগ্রামে ৯৪ মিলিমিটার, ফেনীতে ৮২ মিলিমিটার এবং চাঁদপুরে ৬৩ মিলিমিটার।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্ঠাংশে মৌসুমীবায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

জুন 13, 2026
Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

জুন 13, 2026
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
Latest News
গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

বাজেট

দেশের সব নাগরিককে বাজেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্য: অর্থমন্ত্রী

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa