Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দেশে ক রোনার নতুন ‘হটস্পট’ যে এলাকা
বরিশাল বিভাগীয় সংবাদ

দেশে ক রোনার নতুন ‘হটস্পট’ যে এলাকা

By iNews DeskJuly 2, 20213 Mins Read

ক রোনা সংক্রমণে দেশে আক্রান্ত ও মৃ্ত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে শনাক্ত ও মৃত্যুর হার বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে চতুর্থ স্থান থেকে এক লাফে সংক্রমণের শীর্ষে চলে এসেছে বরিশাল বিভাগ। গত এক সপ্তাহে এই বিভাগে সংক্রমণের হার বেড়েছে ১১৮.৩ শতাংশ।

গত সপ্তাহের প্রতিবেদনে শীর্ষে থাকা ঢাকা বিভাগ দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ঢাকায় গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে ৭৬.৯ শতাংশ। যা এর আগের সপ্তাহে ছিল ১১৪.৪ শতাংশ।

দেশে ক রোনার নতুন ‘হটস্পট’ যে এলাকা

Advertisement

বাংলাদেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১ জুলাই) নিয়মিত সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২১ থেকে ২৮ জুন এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় এসব তথ্য জানিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সংক্রমণের ২৫তম সপ্তাহে সব বিভাগে আগের সপ্তাহের চেয় শনাক্তের হার বেড়েছে। এর মধ্যে সর্বাধিক ১১৮.৩ শতাংশ বেড়েছে বরিশাল বিভাগে। আলোচিত সপ্তাহে বিভাগটিতে নতুন করে ক রোনা শনাক্ত হয়েছে ৭৩৮ জনের। যা গত সপ্তাহে ছিল ৩৩৮ জন। এরপরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে নতুন করে শনাক্তের হার বেড়েছে ৭৬.৯ শতাংশ। এই সপ্তাহে বিভাগটিতে ১৪ হাজার ৫৩৫ জনের ক রোনা শনাক্ত হয়েছে। যা আগের সপ্তাহে ছিল আট হাজার ২১৫ জন।

সংক্রমণ বিবেচনায় সারাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ বিভাগ। বিভাগটিতে শনাক্তের হার বেড়েছে ৭১.৬ শতাংশ। সপ্তাহটিতে এ বিভাগে এক হাজার ৮৬ জন রোগী শনাক্ত হয়েছে। যা গত সপ্তাহে ছিল ৬৩৩ জন। চতুর্থ অবস্থানে আছে রংপুর বিভাগ। এই বিভাগে গত এক সপ্তাহে ক রোনা শনাক্তের হার বেড়েছে ৬৭.৮ শতাংশ। এ বিভাগে আগের সপ্তাহের এক হাজার ৫৯৮ জন শনাক্ত থেকে শনাক্ত বেড়ে হয়েছে দুই হাজার ৬৮২ জন।

গত এক সপ্তাহে চট্টগ্রাম বিভাগে শনাক্তের হার বেড়েছে ৪০.৭ শতাংশ। এই বিভাগে নতুন করে ক রোনা শনাক্ত হয়েছে চার হাজার ১২৭ জনের। তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল দুই হাজার ৯৩৩ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে ষষ্ঠ স্থানে আছে সিলেট বিভাগ। এ বিভাগে ক রোনা শনাক্তের হার বেড়েছে ৩৩.৫ শতাংশ। সিলেটে গত সপ্তাহে ক রোনা শনাক্ত হয়েছে ৮১৩ জন, যা আগের সপ্তাহে ছিল ৬০৯ জন।

এছাড়া সংক্রমণ বিবেচনায় সপ্তম স্থানে রয়েছে খুলনা বিভাগ। এ বিভাগে শনাক্তের হার বেড়েছে ৩১.৭ শতাংশ। আগের সপ্তাহে এ বিভাগে শনাক্ত ছিল পাঁচ হাজার ৪১৮ জন। আর এ সপ্তাহে শনাক্ত হয়েছেন সাত হাজার ১৩৫ জন। এক সপ্তাহে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে রাজশাহী বিভাগে। বিভাগটিতে শনাক্তের হার বেড়েছে ১২.৪ শতাংশ। এ বিভাগে গত সপ্তাহে শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬২২ জন। গত সপ্তাহে শনাক্ত ছিল পাঁচ হাজার দুই জন।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ক রোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ক রোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। গতকাল ৩০ জুন মারা যান ১১৫ জন।

এ পর্যন্ত ক রোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ক রোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ৪৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৩৫, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১৯, বরিশালে ৮, সিলেটে ৭, রংপুরে ১০ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৯০ জন পুরুষ এবং ৫৩ জন নারী। এদের মধ্যে ১১ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৬৪৬ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৪১৫ জন এবং নারী ৪ হাজার ২৩১ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026
থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

July 9, 2026
Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

July 9, 2026

Latest News

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa