সিলেটের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পটি ‘মৃদু’ হলেও এর বিস্তৃতি ছিল বেশ লক্ষণীয়।
লাইভ চলাকালে সরে গেল ‘বিউটি ফিল্টার’ দেড় লাখ অনুসারী হারালেন ইনফ্লুয়েন্সার
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


