Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দেশ বেচাকেনার তালিকা
আন্তর্জাতিক

দেশ বেচাকেনার তালিকা

By Sazzad Hossainঅক্টোবর 1, 20192 Mins Read

213514desh

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরিসর বাড়াতে কানাডার উত্তরপূর্বে অবস্থিত গ্রিনল্যান্ড কিনতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, শুনেই অবাক হয়েছেন হয়েছেন। তবে দেশ কেনাবেচা, দেশের আয়তন বাড়ানোর ঘটনা আগেও ঘটেছে।

জানা গেছে, ১০৯৭ থেকে ১১০১ সালের মধ্যে বর্জেসের রাজা ওডো আরপিনাস তার রাজত্ব থেকে বর্জেস এবং ডান, তৎকালীন ফ্রান্সের রাজা প্রথম ফিলিপের কাছে বিক্রি করে দেন। বিনিময়ে তিনি পান ৬০ হাজার শিলিং।

ইতিহাসবিদরা বলছেন, ১১০১ সালে ধর্মযুদ্ধে অংশ নিয়েছিলেন ওডো আরপিনাস। অর্থের জন্য ওই দুই দেশ বেচে দিয়েছিলেন তিনি। কারো মতে, আরপিনাস নিঃসন্তান হওয়ায় তিনি ওই দুই দেশের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।

এছাড়া স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত হেব্রিডিস এবং গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত আইল অব ম্যান ১২৬৬ সালে স্কটল্যান্ডকে দিয়ে দেয় নরওয়ে।

এদিকে ১২৬৬ সালের ২ জুলাই স্কটল্যান্ডের তৎকালীন রাজা তৃতীয় আলেকজান্ডার আর নরওয়ের ষষ্ঠ ম্যাগনাসের মধ্যে চুক্তি হয়েছিল। বিনিময়ে নরওয়ে পেয়েছিল ৪ হাজার মির্কে (স্কটিশ সিলভার কয়েন)।

১৭৩৩ সালে ক্যারিবিয়ান আইল্যান্ড সেন্ট ক্রয়েক্স ফ্রান্সের থেকে কিনে নিয়েছিল ডেনমার্কের ওয়েস্ট ইন্ডিয়া কম্পানি। ওই অঞ্চলের জন্য সাত লাখ ৫০ হাজার লিভরে দিয়েছিল কম্পানিটি।

১৭৫০ সালে জেনোয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কর্সিকা। ইতালির জেনোয়াকে তখন ফ্রান্সের সামরিক সাহায্য নিতে হয়েছিল। শর্ত ছিল কর্সিকাকে ফ্রান্সের অন্তর্ভুক্ত করতে হবে। ১৭৬৮ সালে কর্সিকা পুরোপুরি ফ্রান্সের অন্তর্ভুক্ত হয়ে যায়।

১৮০৩ সালে ফ্রান্সের কাছ থেকে এক কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে লুইসিয়ানাকে কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে মোট দুই কোটি এক লাখ ৪০ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল কিনেছিল যুক্তরাষ্ট্র। ফ্রান্সের ফ্রানকো বারবে মারবয়ে এবং যুক্তরাষ্ট্রের জেমস মনরো ও রবার্ট লিভিংসটনের মধ্যে এই চুক্তি হয়েছিল।

১৮১৯ সালে আবারো দেশ কেনে যুক্তরাষ্ট্র। এবার স্পেনের থেকে ফ্লোরিডাকে কিনে নেয়। এর জন্য তখন যুক্তরাষ্ট্রকে ৫০ লাখ ডলার দিতে হয়েছিল।

১৮৪৮ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুয়াদালুপের চুক্তি হয়েছিল মেক্সিকোর। সেই চুক্তিতে তৎকালীন এক কোটি ৫০ লাখ ডলার বিনিময়ে পাঁচ লাখ ২৫ হাজার বর্গমাইল অঞ্চল কিনে নেয় যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের মধ্যে বর্তমানে আরিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাদা এবং উটাহ শহরগুলো গড়ে উঠেছে।

রাশিয়ার সঙ্গে অনেক দর কষাকষির পর ১৮৬৭ সালে সাত কোটি ২০ লাখ ডলারের বিনিময়ে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র।

স্পেন-যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় ১৮৯৮ সালে দুই কোটি ডলারের বিনিময়ে ফিলিপাইন কিনে নেয় যুক্তরাষ্ট্র। প্যারিস চুক্তির মাধ্যমে এই চুক্তি মঞ্জুর হয়েছিল।

১৯০৩ সালে পানামা খাল এবং তার আশেপাশের অঞ্চলের লিজ নেয় যুক্তরাষ্ট্র। বিনিময়ে এক কোটি ডলার পানামাকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৯৯৯ সালে এই লিজের সময়সীমা শেষ হয়। ফের পানামা খালের স্বত্ব পানামা সরকারকে ফিরিয়ে দেয় যুক্তরাষ্ট্র।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa