Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক দেড় বছর পর চালু হলো আকর্ষণীয় ও সর্বাধুনিক ইসলামী শিল্পকলা জাদুঘর
আন্তর্জাতিক

দেড় বছর পর চালু হলো আকর্ষণীয় ও সর্বাধুনিক ইসলামী শিল্পকলা জাদুঘর

By Sibbir OsmanOct 5, 2022, 6:11 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: এক বছরের বেশি সময় বন্ধের পর পুনরায় উন্মুক্ত হয়েছে কাতারের দোহায় অবস্থিত দ্য মিউজিয়াম অব ইসলামিক আর্ট। মঙ্গলবার (৪ অক্টোবর) কাতার বিশ্বকাপ উপলক্ষে আরব বিশ্বের শোকেস হিসেবে চালু হয় মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় ও সর্বাধুনিক এ জাদুঘর। দ্য পেনিনসুলা সূত্রে এ তথ্য জানা যায়।

গত বছরের মে মাসে আভ্যন্তরীণ সংস্কার কাজের জন্য জাদুঘরটি বন্ধ রাখা হয়।

সংস্কারের পর তাতে ১৮টি অত্যাধুনিক গ্যালারিতে ইসলামের ইতিহাস, সংস্কৃতিক ও শিল্পকলা সংযুক্ত করা হয়। গতকালের অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি, পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহিম, মিউজিয়ামের চেয়ারম্যান শাইখা আল-মায়াসা বিন খালিফা আল-সানিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ববর্গ।
কাতার
জাদুঘরটির পরিচালক জুলিয়া গোনিলা বলেন, ‘এটি এই অঞ্চলের সবচেয়ে বড় ইসলামী শিল্পকলা জাদুঘর। তা আরববিশ্বের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এ জাদুঘর পরিদর্শনের মাধ্যমে ইসলামী সংস্কৃতি, শিল্পকলা ও ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখানে বিশ্বের নানা স্থান থেকে সংগৃহীত ১৪ শ শতাব্দির ইসলামী শিল্প ও প্রত্নতত্ত্ব প্রদর্শনী রয়েছে। ’ গোনিলা আরো বলেন, ‘আগে তা শুধুমাত্র শিল্পকলাকেন্দ্রীক জাদুঘর ছিল। এখন তাতে সংস্কৃতি অংশ যুক্ত করা হয়েছে। আমরা চাই, এসব দুর্লভ দুর্দান্ত বস্তুগুলোর পেছনের গল্পগুলো দর্শনার্থীদের কাছে তুলে ধরতে। ’

আগামী ২০ নভেম্বর থেকে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে কাতারে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বিলিয়ন ডলার ব্যয়ে দেশটিতে স্টেডিয়াম তৈরি করা হয়। দর্শনার্থীদের জন্য বর্ণিল সাজে সাজানো হয় পুরো দেশকে। খেলার উৎসবকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গণেও নেতৃত্ব দিতে শুরু করেছে রাজধানী দোহা। এরই অংশ হিসেবে পাবলিক আর্ট, কাতার অলিম্পিক ও স্পোর্টস মিউজিয়াম খোলা হয়।

দোহা উপসাগরের দক্ষিণ প্রান্তের কৃত্রিক উপদ্বীপে দ্য মিউজিয়াম অব ইসলামিক আর্ট বা ইসলামী শিল্পকলা জাদুঘর নির্মারণ করা হয়। এখানে ইসলামী ইতিহাসের বিভিন্ন যুগ অনুযায়ী আলাদা গ্যালারিতে রয়েছে আরব ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিলপত্র, শিলালিপি, তৈজসপত্র, গহনা, অস্ত্র, পাণ্ডুলিপি। জাদুঘরের পাশাপাশি এখানে রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার যেখানে আরবি ও ইংরেজি ভাষার দেড় লাখের বেশি বই রয়েছে। তাছাড়া বিশ্বের প্রায় ২০০ দুর্লভ বই রয়েছে, যা আর কোথাও পাওয়া যাবে না। সেখানে শিশুদের জন্যও রয়েছে পৃথক পাঠগার।

৪৫ হাজার বর্গমিটার স্থানজুড়ে নির্মিত পাঁচতলা জাদুঘরের ভেতরের অংশগুলো কাচ দিয়ে সাজানো। এর একপাশ থেকে আরেকপাশে যেতে হয় কাচের তৈরি সিঁড়ি দিয়ে। মাঝখানে রয়েছে ১৬৪ ফুট উঁচু গম্বুজ। ২০০০ সালে জাদুঘরটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০০৮ সালে তা সবার জন্য উন্মুক্ত করা হয়। এর নকশা করেছেন ৯১ বছর বয়সী চীনা বংশোদ্ভূত মার্কিন স্থপতি আইএম পাই। নকশা চূড়ান্ত করার আগে তিনি বিভিন্ন মুসলিম দেশে প্রায় ছয় মাস ভ্রমণ করেন বিভিন্ন জাদুঘর ও মুসলিম স্থাপত্য ও ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেন।

সূত্র : দ্য পেনিনসুলা

বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর চাঞ্চল্যকর তথ্য দিলেন মেলিন্ডা

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp