Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক দোহায় আফগান সরকার ও তালেবানদের শান্তি আলোচনা শুরু
আন্তর্জাতিক স্লাইডার

দোহায় আফগান সরকার ও তালেবানদের শান্তি আলোচনা শুরু

By Hasan MajorSep 13, 2020, 2:33 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক:  তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনার অন্যতম প্রধান চ্যালেঞ্জ স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের উপায় নিয়ে আফগান সরকার রবিবার ব্যস্ততম সময় পাড় করছে।

শনিবার কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনার শুরুতে আফগান সরকার এবং যুক্তরাষ্ট্রসহ মিত্ররা যুদ্ধবিরতির আহবান জানিয়েছে। তবে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগান সরকার ও মিত্রদের বিরুদ্ধে অব্যাহত গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয় তালেবানরা বৈঠকে উত্থাপন করেনি।

শান্তি প্রক্রিয়ায় আফগান সরকারের প্রধান এএফপিকে বলেছেন, তালেবানরা যুদ্ধের বিনিময়ে কারাবন্ধী আরো যোদ্ধাদের মুক্তির দাবি জানাতে পারে।

পুনর্মিলনের জন্য আফগান উচ্চ পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, ‘এটি তাদের ধারণাগুলোর মধ্যে একটি অথবা দাবিগুলোর মধ্যে একটি হতে পারে।’ রক্তাক্ত সংঘাতে জড়িয়ে পড়া আফগানিস্তান নিয়ে শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিনিধিদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, আলোচনা কঠিন এবং অগোছালো হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুদ্ধরত পক্ষগুলোকে শান্তির সুযোগ গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, “আমরা আগামী দিন, সপ্তাহ এবং মাসের আলোচনায় নি:সন্দেহে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবো।”

শান্তি আলোচনার উদ্বোধনী বক্তব্যে তালেবানের সহ প্রতিষ্ঠাতা আবদুল গনি বরদার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বারবার এই বার্তা দিয়েছেন যে, আফগানিস্তান ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হবে।

একটি বিস্তৃত শান্তি চুক্তি সম্পাদনে কয়েক বছর সময় নিতে পারে এবং এটি নির্ভর করবে ক্ষমতার ভাগাভাগিতে আফগান পক্ষগুলো কিভাবে সম্মত হবে তার ওপর। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার দেশটিতে পশ্চিমা সমর্থিত সাংবিধানিক প্রজাতন্ত্রের ধারাবাহিকতার স্থিতাবস্থা বজায় রাখতে এবং নারীদের জন্য বৃহত্তর স্বাধীনতাসহ অন্যান্য অধিকার সমুন্নত করতে চায়। কাবুল সরকারের পক্ষে আলোচনায় অংশ নেয়া ২১ জনের মধ্যে ৪ জন নারী সদস্য রয়েছেন।

তালেবানদের পক্ষে আলোচকদের মধ্যে কোন নারী সদস্য নেই, ১৯৯৬-২০০১ সালে তালেবান শাসনকালে নারীদের সকল মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল। আফগান প্রেসিডেন্ট “বিগত ১৯ বছরের চেষ্টার সাফল্য হিসেবে” “একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ শান্তির” আহবান জানিয়েছেন।

আফগনিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার এবং তালেবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ১ হাজার আফগান সরকারী সেনার মুক্তির বিনিময়ে ৫ হাজার তালেবান যোদ্ধাকে মুক্তি দেয়া হয়েছে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
100 lashes in public

প্রকাশ্যে ১০০ বেত্রাঘাতে অজ্ঞান নারী, যন্ত্রণায় কাতর সঙ্গী

May 23, 2026, 10:37 PM Asia/Dhaka
শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিলো শুভেন্দুর সরকার

May 23, 2026, 10:37 PM Asia/Dhaka
VISA

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে হলে ভিসাধারীদের দেশে ফিরতে হবে

May 23, 2026, 10:31 PM Asia/Dhaka
Latest News
100 lashes in public

প্রকাশ্যে ১০০ বেত্রাঘাতে অজ্ঞান নারী, যন্ত্রণায় কাতর সঙ্গী

শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিলো শুভেন্দুর সরকার

VISA

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে হলে ভিসাধারীদের দেশে ফিরতে হবে

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp