Advertisement
সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড় ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে বজ্রপাতে কামাল (২৫) ও মহিবুল (২৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়। মৃতরা হলেন নাটপাড়া গ্রামের আবজাল ও নুরুর ছেলে।

মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে তাদের মৃতদেহ মাঠের লােকজন উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নেয়।

অপরদিকে দুপুর ২টার দিকে চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এসময় অসুস্থ্য হয়েছেন তার স্ত্রী কমলা খাতুন (৪৫)।

স্থানীয়রা জানায়, নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করা অবস্থায় বৃষ্টির সাথে প্রচন্ড শব্দে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে নাহারুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী কমলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়। সেখান অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারল হাসপাতালে রেফার্ড করা হয়।

দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.