
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান—জানিয়েছে বার্তা সংস্থা দ্য আসোশিয়েট প্রেস।
প্রস্তাব অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই বৈঠকটি করার কথা বলা হয়েছে।
সংস্থাটি জানায়, পাকিস্তানের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনা কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরান অন্য কোনো স্থান চাইলে সেই অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে ১১ এপ্রিল সন্ধ্যায় ইসলামাবাদে একটি পাঁচতারা হোটেলে আলোচনায় বসেন দুই দেশের এসব প্রতিনিধি।
প্রথম দফার আলোচনা চলে রাত প্রায় ১০টা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


