Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ফুসকা খাওয়ার সময় স্বামীকে তুলে নিয়ে গেল প্রথম স্ত্রীর লোকজন
বিভাগীয় সংবাদ রাজশাহী

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ফুসকা খাওয়ার সময় স্বামীকে তুলে নিয়ে গেল প্রথম স্ত্রীর লোকজন

By iNews DeskAugust 25, 20202 Mins Read

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ফুসকা খাওয়ার সময় স্বামীকে তুলে নিয়ে গেল প্রথম স্ত্রীর লোকজন

Advertisement
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ফুচকা খাওয়ার সময় স্বামীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেল প্রথম স্ত্রীর লোকজন। রবিবার (২৩ আগস্ট) রাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ পণ্ডিতপাড়া গ্রামের নুরবক্ত আলীর পুত্র আশরাফুল আলমের (২৮) সঙ্গে প্রায় ৮ বছর পূর্বে পার্শ্ববর্তী ধামশ্রেণী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের আজিজার রহমানের কন্যা আর্জিনা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্রসন্তানও রয়েছে। এরপর প্রায় দুই বছর পূর্বে আশরাফুল আলম পৌর শহরের জোনাইডাঙ্গা গ্রামের সুমন মিয়ার মেয়ে শামীমা আক্তার সুমির (২১) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গোপনে তাকেও বিয়ে করেন। কিছুদিন পূর্বে এ ঘটনা ফাঁস হলে প্রথম স্ত্রীর সঙ্গে আশরাফুল আলমের সম্পর্কের অবনতি ঘটে।

সোমবার বিকালে ওই যুবকের দ্বিতীয় স্ত্রী সুমি ও তার পরিবারের লোকজন জানান, রোববার রাতে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে কাচারী পুকুরপাড়ে স্ত্রী, শাশুড়ি ও দুই শ্যালিকাসহ ফুসকা খেতে আসে আশরাফুল আলম। ফুসকা খাওয়ার সময় ওই স্থানে হঠাৎ একটি মাইক্রোবাস এসে দাঁড়ায়। মাইক্রোবাসে থাকা প্রথম স্ত্রী আর্জিনার ভাইসহ কয়েকজন যুবক গাড়ি থেকে নেমে কৌশলে আশরাফুল আলমকে ডেকে নেয়। তারা আশরাফুল আলমকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। তখন স্ত্রী সুমি স্বামীকে রক্ষা করার জন্য গাড়িতে উঠার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এরপর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সুমি গাড়ির পেছনে কান্না করতে করতে ছুটতে থাকেন। পরে স্থানীয় লোকজন তার কাছে ঘটনার বিস্তারিত শুনে থানা পুলিশে খবর দেন। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও আশরাফুল আলমকে উদ্ধার করতে পারেনি।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, ওই যুবককে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। আশা করি দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa