
মাশরাফীর দাবির প্রেক্ষিতে নড়াইল জেলা সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার জন্য সরকার ৩৪.৪৯ কোটি টাকার বাজেট বরাদ্দ করে। ২০১৮ সালের ৪ জুন মাসে সদর হাসপাতাল প্রাঙ্গনে নতুন ৭ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফী নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হাসপাতালটির নতুন ভবন নির্মাণ কাজ ত্বরান্বিত করার জন্য উঠেপড়ে লাগেন।
সরজমিনে দেখা গেছে সদর হাসপাতাল প্রাঙ্গনে নতুন ৭ তলা ভবন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।গণপূর্ত অধিদপ্তর, নড়াইলের তত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান বঙ্গ ব্লিডার্স লি: – মেসার্স ইডেন প্রাইজ (জেভি) কাজটি বাস্তবায়ন করছে।
গণপূর্ত অধিদপ্তর, নড়াইলের উপ-সহকারি প্রকৌশলী (এসডিই) মো. খায়রুজ্জামান জানান, ২০২০ সালের শেষের দিকে হাসপাতালটির নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



