
দুই ধ’র্ষণের অভিযোগের একটি তদন্তের দায়িত্ব দেয়া হয় শ্বেতা জাদেজাকে। কিন্তু অভিযোগ উঠেছে, অভিযুক্ত কেনাল শাহকে গ্রে’ফতার না করে তার কাছ থেকে ৩৫ লাখ টাকা ঘুষ দাবি করেছেন তদন্তকারী ওই নারী পুলিশ কর্মকর্তা। এমনকি দাবি মতো টাকা না দিলে ২ নারী সহকর্মীকে ধ’র্ষণ ও নিরাপত্তা অফিসারকে হুমকি দেয়ার অভিযোগে ‘সামাজিকবিরোধী কার্যকলাপ প্রতিরোধ’ (পিএএসএ) আইনের আওতায় মামলা করারও হু’মকি দেয়া হয়। কোনও ব্যক্তিকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য পুলিশকে আটক ও কারাগারে প্রেরণের ক্ষমতা প্রদানকে পিএএসএ অ্যাক্ট বলা হয়। সম্প্রতি শ্বেতার বিরুদ্ধে করা ক্রাইম ব্রাঞ্চের এফআইআরে এমনই অভিযোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



