Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরে স্কুলশিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী খু’নের ক্লু উদঘাটন করেছে বলে দাবি পুলিশের। তবে অন্য কোনো বিষয় নয়, নিছক মা’দকসেবীদের হাতে প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

রোববার বিকেলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআই তাদের জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে।

এ সময় পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল দাবি করেন, মা’দকাসক্ত দুই যুবক জামাল হোসেন ও আনিছুর রহমান জয়ন্তী চক্রবর্তীকে বাসায় একা পেয়ে প্রথমে ধ’র্ষণ, পরে গলা কে’টে হ’ত্যা করে। তারা দুইজনই ই’য়াবা সেবনে আসক্ত ছিল।

তিনি আরো বলেন, ধ’র্ষণের ঘটনা প্রকাশ করে দেবে- শুধু এ কারণেই ওই দুই যুবক জয়ন্তী চক্রবর্তীকে গলা কে’টে নির্ম’মভাবে খু’ন করে। পিবিআই দাবি করেছে, ঘটনায় জড়িতরা মা’দকসেবী। তাই এমন হ’ত্যাকাণ্ড খুব সহজে করতে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল, জয়ন্তী চক্রবর্তী হ’ত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার এবং হ’ত্যার চিত্র উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় তিনি জানান, ক্যাবল টিভির লাইন মেরামতের কথা বলে জামাল হোসেন ও আনিছুর রহমান জয়ন্তী চক্রবর্তীর বাসায় প্রবেশ করে। পরে একা পেয়ে মুখ চেপে ধরে প্রথমে জামাল হোসেন এবং পরে আনিছুর রহমান পালাক্রমে ধ’র্ষণ করে। একপর্যায়ে ধ’র্ষিতা ঘটনা প্রকাশ করে দেবে, এমন কথা শোনার পর এই দুইজন ধারালো চাকু দিয়ে গলা কে’টে তাকে হ’ত্যা করে। এ সময় তারা ধ’র্ষণের আলামত নষ্ট করার জন্য ঘটনাস্থল পানি দিয়ে ধুয়ে ফেলে।

এদিকে গত ২১ জুলাই এই নির্ম’ম হ’ত্যাকাণ্ডের দুইদিনের মধ্যে সন্দেহভাজন হিসেবে জামাল হোসেন ও আনিছুর রহমান নামে এই দুইজনকে প্রথমে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ আটক করে। পরে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। প্রায় এক মাস ধরে নীবিড়ভাবে মামলার কার্যক্রম পরিচালনা শেষে রোববার বিকেলে স্কুল শিক্ষিকা জয়ন্তী চক্রবর্তী হ’ত্যার রহস্য গণমাধ্যমের কাছে উপস্থাপন করে পিবিআই।

সূত্র: গো নিউজ২৪

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.