
লক্ষ্মীপুর গ্রামের যুবক তানজীদ হোসেন বলেন,রাইতে আমার চাচতো ভাই মোবাইলে মেসেজ দেয় একটা অজগর হাপ জালে পেচাইয়া রইছে। আমি দৌড়াইয়া গিয়া জাল কাইট্ট্যা অজগরটারে বস্তায় কইরা বাড়িত লইয়া আই। আমরা বন বিভাগ আর থানায় জানাইছি। ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ে বন বিভাগকে জানিয়েছি।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, ১৫ কেজি ওজনের অজগর সাপটি লম্বায় প্রায় ১৫ ফুট। পরীক্ষা-নিরীক্ষার পর সব ঠিক থাকলে সাপটিকে রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে। তিনি আরও জানান, বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বন ও টিলা রয়েছে। ধারণা করা হচ্ছে,খাবারের খোঁজে অজগর সাপটি সমতল ভূমিতে চলে এসেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



