
পুলিশের ধারণা, দিন দুয়েক আগে তাকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, আবু কালাম নামের এক কৃষক ক্ষেতে ঘাস কাটতে গেলে মরদেহটি দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আ. হালিম জানান, মরদেহ সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, লাশ শনাক্ত করতে এবং হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশের একাধিক টিম কাজ করছেন।
মিরপুরে বাজারের ব্যাগ থেকে শিশুর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় পুলিশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



