Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ধাপে ধাপে নয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে একসঙ্গে : ইরান
আন্তর্জাতিক

ধাপে ধাপে নয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে একসঙ্গে : ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 3, 2021Updated:December 3, 20212 Mins Read
ধাপে ধাপে নয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে একসঙ্গে : ইরান
আলী বাকেরি কানি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত সংলাপে ইরান পাঁচ জাতিগোষ্ঠীর কাছে দু’টি খসড়া হস্তান্তর করেছে। এর একটিতে ইরানের পরমাণু কর্মসূচির বিবরণ তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয়টিতে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। খবর পার্সটুডে’র।

ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধিদলের প্রধান ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি এ খবর জানিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকারিতা প্রমাণ করার বিষয়ে ইরানের কাছে প্রস্তুত করা তৃতীয় একটি খসড়াও আছে যেটি সময়মতো হস্তান্তর করা হবে।

তিনি বৃহস্পতিবার জাপানের কিয়োদো বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দলিলে তার দেশ স্পষ্ট করে বলেছে, পর্যায়ক্রমে নয় বরং একসঙ্গে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে।

বুধবার রাতে ইরান প্রথম দু’টি খষড়া চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের কাছে হস্তান্তর করেছে বলে জানান আলী বাকেরি-কানি। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর আলোচনা চলছে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়।

কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দু’পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa