Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করলো ইরান
আন্তর্জাতিক

ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করলো ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কApril 3, 20213 Mins Read

ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করলো ইরান

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান তার অবস্থানের কথা জানিয়ে দিল। এই কমিশন এ রকম একটি ধারণা নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। খবর পার্সটুডে’র।

গতকাল পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল উপস্থিত ছিলেন। এছাড়া চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইরানের প্রতিনিধিরা এতে অংশ নেন। যৌথ কমিশন পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়। বৃথা সময় নষ্ট না করে কী করে দ্রুত ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা যায় সে বিষয়সহ আরও বিভিন্ন বিষয়ে ভিয়েনা বৈঠকে আলোচনা হবে।

ইরানের একটি সূত্র জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশ অনুসারে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে। সূত্রটি আরো জানিয়েছে, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনা এগিয়ে নেয়ার কথা বলছে এবং আমেরিকার সঙ্গে ইরানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আলোচনার যে কথা বলছে ইরান তা মানবে না। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সরকারের একটি প্রতিনিধি দলের বৈঠকে বলেছেন, আমেরিকা যেমন কোনো রকমের আলোচনা ছাড়াই ২০১৮ সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোনো রকমের আলোচনা হবে না।

পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বিবৃতির ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া থেকে দুটি বিষয় উঠে এসেছে যা কিনা পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, পরমাণু সমঝোতার গঠন কাঠামো অনুযায়ী ইরান তার অধিকারের ব্যাপারে কোনো ছাড় দেবে না। কেননা এটি একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি যার প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন রয়েছে। দ্বিতীয়ত, বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইরান যৌক্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে আসবে কিনা সেটাই এখন প্রশ্ন। যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি অন্য দেশকেও এই নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য করছে ওয়াশিংটন। এরপর পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও ধাপে ধাপে পরমাণু সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন আমেরিকাকে শুধু মুখের কথায় নয় কিংবা কাগজে লিখিত আকারে নয় বরং বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। তবেই ইরান এতে ফিরে আসবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa